AI প্রযুক্তির হাতেখড়ি & এআই এজেন্ট
Rating রিকমেন্ডেশন
|
রিভিউ

AI প্রযুক্তির হাতেখড়ি & এআই এজেন্ট

৬৮৯৮১০
সংগ্রহে আছে

বইটির স্পেসিফিকেশন এবং সারাংশ

লিখকঃ

আরিফ মঈনুদ্দীন

আরিফ মঈনুদ্দীন

ট্রেইনার

লেখক

আইটি বিশেষজ্ঞ জনাব আরিফ মঈনুদ্দীনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। ইসলামিক স্টাডিজে পড়াশোনা করলেও তার আগ্রহ ছিল আইটি সিকিউরিটি নিয়ে। আইটি বিশেষজ্ঞ হিসেবে অর্জন করেন বেশ কিছু ভেন্ডর সার্টিফিকেশন, CEH, CHFI, CSA, CSCU, ECSA, CEI, OSINT and Red Hat-এর RHSCA. এ ছাড়া তিনি EC-Council-এর অধীনে একজন সার্টিফাইট ইন্সট্রাকটর। তিনি কাজ করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে এবং প্রশিক্ষণ দিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাকে। তিনি কাজ করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন Bangladesh Army, Bangladesh Police, Bank, Telecomunication Sector এবং ICT Division-কে। বর্তমানে তিনি ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষক হিসেবে কর্মরত, এর পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ ও সেমিনার পরিচালনা করেছেন এবং দেশের লিড টিভি মিডিয়াগুলোতে সাক্ষাৎকার প্রদান করে চলছেন। তার কর্মতৎপরতার মধ্যে আরও রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির দুর্বলতা মূল্যায়ন ও পেনিট্রেশন টেস্টিং, ডেটা প্রাইভেসি মূল্যায়ন, কনসালটেন্সি ও কর্পোরেট ট্রেনিং। তিনি সাইবার অপরাধের ভুক্তভোগীদের পরামর্শও দিয়ে থাকেন। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেন্সিকের ওপর সিলেবাস প্রণয়ন ও মানদণ্ড নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। 
 

লিখকঃ

মো. সোহান হায়দার

মো. সোহান হায়দার

ট্রেইনার

লেখক

মো. সোহান হায়দার শৈশবে হতে চেয়েছিলেন বিজ্ঞানী, কৈশোরে নিউরোসার্জন আর তরুণ বয়সে ফিল্মমেকার। সে হিসেবে তাকে ব্যর্থ বলা যায়। এখন তিনি পেশায় সফট স্কিল ট্রেইনার, যার মূল কাজ মেটা লার্নিং স্কিল নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন তাকে সাইকোলজি, নিউরোসায়েন্স এবং স্টোরিটেলিং তিনটি বিষয় মিশিয়েই কাজ করতে হয়। সে হিসেবে আবার সাফল্যের অংকের উত্তর মিলে যাচ্ছে।
গাইনোকোলজিস্ট মা ও ইউরোলজিস্ট বাবার সন্তান হিসেবে প্রত্যাশা সবারই বেশি ছিল। YWCA, আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনের মেট ফিল্ম স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করেছেন। মালয়েশিয়া থেকে ‘Certified NLP Practitioner’ কোর্স করেছেন। এ পর্যন্ত ৩০টি অনলাইন কোর্স করেছেন। ডিজিটাল মার্কেটার হিসেবে ২টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল মার্কেটিং টিমের সাথে।
পড়াশোনার বাইরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে উৎসাহের কারণে গিটার বাজানো, ৫০ জনের বেশি বিখ্যাত মানুষের কণ্ঠ ইম্পারসোনেশন/মিমিক্রি করে কথা বলা বা গান করা, ১৫টি ভিন্ন জনরার গান গাওয়া, লেখালেখি এবং বিভিন্ন সফটওয়্যার যেমন Adobe Premier Pro, Illustrator, After Effects, Photoshop, Audition শিখেছেন। এর মধ্যে বেশির ভাগই কোনো প্রশিক্ষণ ছাড়া।
ভালোবাসেন প্রতিদিন নিজের ও অন্যদের স্কিলগুলোকে এগিয়ে নিতে। নিজের কোম্পানি স্মার্টিফায়ার একাডেমি থেকে ৪০০০ হাজারের বেশি মানুষকে ট্রেইনিং দিয়েছেন, ২০টির বেশি ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছেন, অনলাইনে ৩০০+ ভিডিও বানিয়েছেন। স্মার্ট ক্যারিয়ার, পারসোনাল ব্র্যান্ডিং, টাইম মেশিন- এখন পর্যন্ত এই তিনটি বই লিখেছেন।

লিখকঃ

অকিক অর্ণব

অকিক অর্ণব

Artificial Intelligence Engineer

লেখক

অকিক অর্ণব একজন প্রযুক্তি উদ্যোক্তা এবং সিরিয়াল ফাউন্ডার। বর্তমানে তিনি কানাডার অটোয়াভিত্তিক প্রতিষ্ঠা ‘AI Buddy Catalyst Labs’-এর সহপ্রতিষ্ঠাতা, সিটিও (CTO) এবং সল্যুশন আর্কিটেক্ট হিসেবে জেনারেটিভ এআই ও এজেন্টিক অটোমেশনবিষয়ক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা অকিক তিন বছর ধরে জেনারেটিভ এআই নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। একাধিক স্টার্টআপ প্রতিষ্ঠা ও পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন অকিক এন্টারপ্রাইজ গ্রেড এআই সল্যুশন তৈরিতে বিশেষ পারদর্শী। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আগামী দিনের বাণিজ্যে তারাই এগিয়ে থাকবে, যারা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে এআইয়ের বুদ্ধিদীপ্ত ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারবে।

স্পেসিফিকেশন

টাইটেলAI প্রযুক্তির হাতেখড়ি & এআই এজেন্ট ২০২৬
লেখক আরিফ মঈনুদ্দীন, মোঃ সোহান হায়দার, অকিক অর্ণব
এডিটরঅদম্য প্রকাশ
পেজ সংখ্যা168 & 208
বইটির ভাষাবাংলা ও ইংলিশ
এই এস বি এন9789849945970 & 9789849945987
দেশবাংলাদেশ