প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব
Rating রিকমেন্ডেশন
|
রিভিউ

প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব

৩৮২৪৫০
সংগ্রহে আছে

বইটির স্পেসিফিকেশন এবং সারাংশ

লিখকঃ

ফজলুল করিম হৃদয়

ফজলুল করিম হৃদয়

গবেষক এবং সৃজনশীল কারিগর

লেখক

প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্বের লেখক ফজলুল করিম হৃদয় একজন নিবিষ্ট গবেষক এবং সৃজনশীল কারিগর। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলাস্থ বাগাদানা ইউনিয়নের বাদুরিয়া বটতলা গ্রামে ১৯৯৫ সনের এক বৃষ্টিভেজা সকালে জন্মগ্রহন করেন। এক সাধারণ অথচ স্বপ্নচারী পরিবারে বেড়ে ওঠা লেখকের বাবা কবির আহম্মদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা বিবি ফাতেমা গৃহিণী। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়।

   

শৈশব থেকেই সৃজনশীল কাজের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল, সেই আগ্রহের পালে হাওয়া লাগে ২০১০ সালে ডিজাইন জগতের রোমাঞ্চকর পথে পা রাখেন। সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইন ও ডিজাইনের বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে শিক্ষা লাভ করেন।

   

দীর্ঘ দেড় দশকের এই পথচলায় তিনি কেবল ডিজাইনের নান্দনিক দিক নয়, বরং এর বাণিজ্যিক ও ঐতিহাসিক বিবর্তন নিয়েও কাজ করেছেন। ‘প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব’ বইটি তাঁর সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণার এক অনন্য ফসল। তিনি বিশ্বাস করেন, ডিজাইন কেবল রঙ-তুলির খেলা নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বিজ্ঞান যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুন্দর করে তোলে।

   

পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ‘ডিজাইনার প্রধান’ (ঐবধফ ড়ভ উবংরমহ) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি শীর্ষস্থানীয় খাদ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের এক্সপোর্ট বিভাগে ‘ডিজাইন বিভাগীয় প্রধান’ হিসেবে কর্মরত আছেন এবং দেশী-বিদেশী ছোট বড় ৪০টির বেশী খাদ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের ডিজাইন নিয়ে ফ্রিল্যান্স ভিত্তিক কাজ করছেন। এছাড়া! আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ডিজাইন কোলারেবেশন পূর্বক ডিজাইনের মান উন্নয়ন ও স্থায়ীত্ব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

   

তিনি ডিজাইন এবং সৃজনশীল উদ্যোগ নিয়ে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করতে সচেষ্ট।

স্পেসিফিকেশন

দেশবাংলাদেশ
টাইটেলপ্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব
এই এস বি এন9789842949838
বইটির ভাষাবাংলা
পেজ সংখ্যা২০০
এডিটর
লেখকফজলুল করিম হৃদয়