বইটির স্পেসিফিকেশন এবং সারাংশ
লিখকঃ

মো. সোহান হায়দার
ট্রেইনার
লেখক
মো. সোহান হায়দার শৈশবে হতে চেয়েছিলেন বিজ্ঞানী, কৈশোরে নিউরোসার্জন আর তরুণ বয়সে ফিল্মমেকার। সে হিসেবে তাকে ব্যর্থ বলা যায়। এখন তিনি পেশায় সফট স্কিল ট্রেইনার, যার মূল কাজ মেটা লার্নিং স্কিল নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন তাকে সাইকোলজি, নিউরোসায়েন্স এবং স্টোরিটেলিং তিনটি বিষয় মিশিয়েই কাজ করতে হয়। সে হিসেবে আবার সাফল্যের অংকের উত্তর মিলে যাচ্ছে।
গাইনোকোলজিস্ট মা ও ইউরোলজিস্ট বাবার সন্তান হিসেবে প্রত্যাশা সবারই বেশি ছিল। YWCA, আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনের মেট ফিল্ম স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করেছেন। মালয়েশিয়া থেকে ‘Certified NLP Practitioner’ কোর্স করেছেন। এ পর্যন্ত ৩০টি অনলাইন কোর্স করেছেন। ডিজিটাল মার্কেটার হিসেবে ২টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল মার্কেটিং টিমের সাথে।
পড়াশোনার বাইরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে উৎসাহের কারণে গিটার বাজানো, ৫০ জনের বেশি বিখ্যাত মানুষের কণ্ঠ ইম্পারসোনেশন/মিমিক্রি করে কথা বলা বা গান করা, ১৫টি ভিন্ন জনরার গান গাওয়া, লেখালেখি এবং বিভিন্ন সফটওয়্যার যেমন Adobe Premier Pro, Illustrator, After Effects, Photoshop, Audition শিখেছেন। এর মধ্যে বেশির ভাগই কোনো প্রশিক্ষণ ছাড়া।
ভালোবাসেন প্রতিদিন নিজের ও অন্যদের স্কিলগুলোকে এগিয়ে নিতে। নিজের কোম্পানি স্মার্টিফায়ার একাডেমি থেকে ৪০০০ হাজারের বেশি মানুষকে ট্রেইনিং দিয়েছেন, ২০টির বেশি ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছেন, অনলাইনে ৩০০+ ভিডিও বানিয়েছেন। স্মার্ট ক্যারিয়ার, পারসোনাল ব্র্যান্ডিং, টাইম মেশিন- এখন পর্যন্ত এই তিনটি বই লিখেছেন।
লিখকঃ

অকিক অর্ণব
Artificial Intelligence Engineer
লেখক
অকিক অর্ণব একজন প্রযুক্তি উদ্যোক্তা এবং সিরিয়াল ফাউন্ডার। বর্তমানে তিনি কানাডার অটোয়াভিত্তিক প্রতিষ্ঠা ‘AI Buddy Catalyst Labs’-এর সহপ্রতিষ্ঠাতা, সিটিও (CTO) এবং সল্যুশন আর্কিটেক্ট হিসেবে জেনারেটিভ এআই ও এজেন্টিক অটোমেশনবিষয়ক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা অকিক তিন বছর ধরে জেনারেটিভ এআই নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। একাধিক স্টার্টআপ প্রতিষ্ঠা ও পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন অকিক এন্টারপ্রাইজ গ্রেড এআই সল্যুশন তৈরিতে বিশেষ পারদর্শী। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আগামী দিনের বাণিজ্যে তারাই এগিয়ে থাকবে, যারা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে এআইয়ের বুদ্ধিদীপ্ত ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারবে।
স্পেসিফিকেশন
| টাইটেল | এআই এজেন্ট ২০২৬ |
| লেখক | মোঃ সোহান হায়দার , অকিক অর্ণব |
| এডিটর | |
| পেজ সংখ্যা | ২০৮ |
| বইটির ভাষা | বাংলা ও ইংলিশ |
| এই এস বি এন | 9789849945987 |
| দেশ | বাংলাদেশ |

