আমাদের শেখ দিদারুল আলম ক্যাটাগরি বই সমুহ দেখুন
ক্যাটাগরিঃ "শেখ দিদারুল আলম"
Loading...
ফিল্টার করুন
Sort by
Price
Min ৳ 0
Max ৳ 1,00,000
বাছাইয়ের ধরনঃ
শেখ দিদারুল আলম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য। সেনানিবাসের কঠোর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমের আবহে বেড়ে ওঠা শেখ দিদারুল আলম একাধারে একজন কর্পোরেট লিডার, শিক্ষানুরাগী ও সমাজসেবক। ছাত্রজীবনে তিনি বিএনসিসি (BNCC)-র একজন সক্রিয় ক্যাডেট ছিলেন, যা তাঁর ব্যক্তিত্বে সততা, দেশপ্রেম ও চমৎকার অভিযোজন ক্ষমতা তৈরি করেছে।
শিক্ষাগত যোগ্যতা:
তিনি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ে MBA ডিগ্রি অর্জন করেন। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন:
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে PGD করেছেন।
বাংলাদেশ অ্যাপারেল ইনস্টিটিউট (BAI) থেকে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে PGD করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA, DU) থেকে ব্যবসায়িক কৌশল ও যোগাযোগের ওপর CBSI এবং MCPS করেছেন।
ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশনাল অ্যালায়েন্স (ISCEA) থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) চ্যালেঞ্জ মোকাবিলায় এক ডজনেরও বেশি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।
পেশাগত অভিজ্ঞতা ও অবদান:
তৈরি পোশাক শিল্পে (RMG) দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি একজন নির্ভরযোগ্য ‘ইন্ডাস্ট্রি এক্সপার্ট’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কর্পোরেট জগতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘শিল্প বিশেষজ্ঞ’ ও ট্রেইনার হিসেবে অবদান রাখছেন। বাস্তবমুখী শিক্ষার প্রসারে তিনি সরকারি অনুমোদনপ্রাপ্ত Bangladesh German Institute of Fashion & Technology (BGIFT) প্রতিষ্ঠা করেছেন।
সামাজিক দায়বদ্ধতা ও ভিশন:
বেসরকারি চাকরিজীবীদের অধিকার ও মানোন্নয়নে তিনি Bangladesh Private Service Association (BPSA) প্রতিষ্ঠা করেন। তাঁর মূল ভিশন - তরুণদের ‘Passion-কে Profession-এ’ রূপান্তর করে বৈশ্বিক বাজারে নেতৃত্বদানকারী এবং 'Fortune 500' কোম্পানির CEO হিসেবে গড়ে তোলা।
ভ্রমণপিয়াসী ও জ্ঞানসন্ধানী এই মানুষটি নতুন জ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক কৌশল শিখতে এবং তা ছড়িয়ে দিতে ভালোবাসেন।
